সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে আটরশিয়া বাজারে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আট রশিয়া কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত, বীরমুক্তিযোদ্ধা বজলুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।  

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…