সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ফেন্সিডিলসহ আটক এক


কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৩’শ ৬৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ রুবেল আলী (২৮) নামে একজনকে আটক করেছে।

গতকাল শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামস্থ এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। আটককৃত আনারুল ইসলাম হচ্ছে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ষ্টেশন হঠাৎপাড়ার মোঃ সাইফুল ইসলামের ছেলে।


আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে লাহাপুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে অতিক্রম করবে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত সাড়ে ৯টার উক্ত স্থানে অবস্থান নিলে মাদক সরবরাহের সময় তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উক্ত ফেন্সিডিলগুলো উদ্ধার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব আরো জানায়, আটককৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…