মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে হত্যার ২৪ ঘন্টার মধ্যে সন্দেহভাজন এক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

সন্দেহভাজন এক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৫

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্যান চালক বৃদ্ধকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার সন্দেহভাজন এক আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়ার গানুর ছেলে রুহুল আমিন কালু (৩৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও শিবগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল ১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাণীহাটি ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে কালুকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি বৃদ্ধ তোজাম্মেল হককে ভ্যান ভাড়া করার নামে বাড়ী থেকে ডেকে নিয়ে আগুনে পুরিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাঁধের কাছে ফসলি জমিতে হত্যা করে ফেলে রাখে ভ্যান চালক বৃদ্ধ কে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় গত ১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করে।

চাঞ্চল্যকর এ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…