সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে আট প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আটজন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়া সহ বিভিন্ন অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (২০ মে) সকালে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আট জনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, রাত পোহালেই শিবগঞ্জ উপজেলার ১৬৬টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…