সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৭ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নে চক নরেন্দ্রপুর মহানন্দা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত ওসি সুকমোল চন্দ্র দেবনাথ জানান, আজ সকালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ মহানন্দা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে মারা যায়। মরদেহটি অর্ধ গলিত হওয়ায় আঘাতের কোন চিহ্ন পায়নি। এছাড়া ব্যক্তির নাম-পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…