শনিবার, ১২ই বৈশাখ ১৪৩৩, ২৫শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

ছবি: গ্রেফতারকৃত আসামি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমের ক্যারেটে ফেন্সিডিল বহনের সময় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ব্রীজ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি নাচোল উপজেলার বাজারপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। 

আজ শুক্রবার সকালে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। র‌্যাবের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জের কানসাট বাজার দিয়ে মাদকের একটি বড় চালান অতিক্রম করবে। র‌্যাব উক্ত স্থানে গোপনে অবস্থান নিয়ে একটি অটো ভ্যানের গতিবিধি সন্দেহজনক হলে অটোভ্যানে তল্লাশি পরিচালনা করে আমের ক্যারেটের ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত রাখা অবস্থায় ৪২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৪৯ মিনিট পূর্বে / গোমস্তাপুর উপজেলা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নুরে আলম…