সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে ছেলে-ভাতিজাদের মারামারি দেখে বাবার মৃত্যু

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমির বিরোধের জেরে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সোহবুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকালে শিবগঞ্জ পৌর এলাকার বাগানটুলি মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি শিবগঞ্জ পৌরসভার বাগানটুলি মহল্লার মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, সোহবুল ইসলাম ও তার ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে সোহবুলের ছেলে সোহান, সরল, সাদাব ও তার ভাতিজা শান্ত, সজিবের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এ সময় সোহবুল ইসলাম, তার ভাই সফিকুল ইসলাম, রফিকুল ও তোফিকুল ইসলাম ঘটনাস্থলেই ছিলেন। একপর্যায়ে ছেলে ও ভাতিজাদের মধ্যে মারামারি দেখে সোহবুল ইসলাম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মারামারিতে নয়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…