সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

ছবি: মরদেহ উদ্ধার

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে সানাউল্লাহ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার পারচৌকা গ্রামের একটি দাড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সমীর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয় সানাউল্লাহ। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে পারচৌকা গ্রামের জাহিদুল ইসলামের আম বাগানের পাশে দাড়া নদীতে সানাউল্লার মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…