সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন পুলিশ লাইন্সে ক্লোজড

ফাইল ছবি

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনকে প্রশাসনিক কারণে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে ক্লোজড করা হয়। পত্রে আরো বলা হয়, পুলিশ অধিদপ্তর/স্টেনো/৬০৫ (২৪) এ আদেশ জনস্বার্থে করা হয়। যা অবিলম্বে কার্যকর হবে। পত্রের অনুলিপি রাজশাহী ডিআইজিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দেয়া হয়েছে। এদিকে ওসি সাজ্জাদ হোসেনের ক্লোজডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুল হক।

বিষয়টি নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করে আসছিলেন। এছাড়া ক্লোজড হওয়ার আগে ওসি সাজ্জাদ কয়েক দফায় আমার কাছে ২৭ লাখ টাকা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেছেন মর্মে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়।

এ বিষয়টি শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…