রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে।

প্রশিক্ষণে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ রংধনু পার্কে বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ২০ জন ইমাম, কাজী ও সনাতন ধর্মের পুরোহিতরা অংশগ্রহণ করেন। ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহোযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আয়োজনে গত ০৭ এপ্রিল থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে ০৯ এপ্রিল (বুধবার)শেষ হয়। প্রশিক্ষণটি সমন্বয় করেন এসবিসি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল।


তিন দিনের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ কামাল উদ্দিন ও চককির্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ আনোয়ার হাসান আনু মিয়া।

প্রশিক্ষণে বাল্য বিয়ে বন্ধের ব্যাপারে ডাক্তার কামাল হোসেন বলেন, বাল্য বিবাহের কারণেই সন্তান প্রসবে বেশির ভাগ জটিলতা সৃষ্টি হয়।

শিবগঞ্জ থানার তদন্ত ওসি সাকিল হাসান বলেন, সামাজিকভাবে বাল্যবিবাহের আইন প্রয়োগ করতে হবে।

বাল্যবিয়ে বন্ধের ব্যাপারে চককির্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ বন্ধের প্রচার-প্রচারণা বাড়াতে হবে।

প্রোগ্রাম অফিসার মি. উত্তম মন্ডল ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাল্য বিয়ের কুফল কি তা নিয়ে মসজিদে আলোচনা করবেন। তাহলে বাল্যবিবাহ বন্ধে যথেষ্ট ভূমিকা রাখবে।

এছাড়াও প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা বাল্যবিয়ে ও শিশু সহিংসতা বন্ধে জন অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ১২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…