সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আইপিএলে ইতিহাস গড়ে সর্বোচ্চ দামের রেকর্ড স্টার্কের

সংগৃহীত

নিউজ ডেস্ক

একদিনেই অল্প সময়ের মধ্যে দুইবার রেকর্ড ভাঙলো। কিছুক্ষণ আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশি মিচেল স্টার্ক। অসি পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্টার্কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দিল্লি ক্যাপিটালস বিড ওপেন করে। এরপর সেখানে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই দাম উঠিয়েছিল ৮ কোটি রুপি। এরপর কলকাতা হাঁকায় ৯ কোটি ৮০ লাখ। গুজরাট টাইটান্স বলে ১০ কোটি। এরপর লড়াই শুরু হয় গুজরাট আর কলকাতার মধ্যে। কলকাতা আরেকটু বাড়ায়। গুজরাট বলে ফেলে ১০ কোটি। কলকাতা হাল ছাড়েনি। এক লাফে বলে ১৫ কোটি রুপি। গুজরাট আবার ১৫ কোটি ৫০ লাখ হাঁকায়। সেখান থেকে উঠতে উঠতে ১৮-২০ কোটি।

এবার কামিন্সের সমান ২০ কোটি ৫০ লাখ বলে কলকাতা। গুজরাট বলে সর্বকালের রেকর্ড দাম ২১ কোটি। সেখানেই শেষ হয়নি। ১০ মিনিট ধরে চলে স্টার্কের বিড। গুজরাট উঠেছিল ২৪ কোটি পর্যন্ত। কিন্তু জয় হয় কলকাতার। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে শেষ পর্যন্ত অসি পেসারকে দলে ভেড়ায় তারা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…