সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আইসিসির লভ্যাংশ বণ্টন নীতি নিয়ে ক্ষুব্ধ উইন্ডিজ

সংগৃহীত

নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে অর্থ আয় হয় তার ৪০ শতাংশ নিয়ে যায় ভারত। বাকি ৬০ শতাংশ ভাগ করে দেওয়া হয় অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসিসি) এমন লভ্যাংশ বণ্টন নীতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভ বলেছেন, ‘আইসিসির লাভের টাকা বণ্টনের নীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে কোনো কোনো দেশ বেশি টাকা পাচ্ছে, আবার কোনো দেশ কিছুই পাচ্ছে না। তার প্রভাব আমাদের দেশের খেলায় পড়ছে।

এভাবে কোনো দেশের ক্রিকেট চালানো যায় না। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রেও নীতি বদলাতে হবে।’ তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টি লিগে বিভিন্ন দেশের সংস্থার মালিকানা থাকে। তার একটা বড় অংশ ভারতের। সেখানে প্রথমসারির ক্রিকেটাররা না খেললে স্পন্সর ও সম্প্রচারকারী চ্যানেল ক্ষতির মুখে পড়তে পারে। তাই বিভিন্ন দেশ বাধ্য হয়ে প্রথমসারির ক্রিকেটারদের সেখানে খেলতে পাঠায়। তারা দেশের হয়ে খেলে না। এতে আখেরে ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে। দেশের হয়ে খেলে যদি ক্রিকেটাররা বেশি টাকা পেত তাহলে তারা কখনই লিগ ক্রিকেট খেলার দিকে নজর দিত না। এটা আইসিসির দেখা উচিত।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…