সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কবে অবসর নেবেন, জানালেন রোনালদো

সংগৃহীত

নিউজ ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ দিন পর ৩৯ বছরে পা দেবেন। এই বয়সে অনেকেই ফুটবল ছেড়ে কোচিংয়ে চলে আসেন। তবে রোনালদো এখনো সমান তালে খেলে যাচ্ছেন।

অবসর নেওয়ার প্রশ্নে সিআর সেভেন বলেন, সত্যি বলতে— এ মুহূর্তে জানি না কবে থামব। হ্যাঁ, এটা দ্রুতই হবে। হয়তো আরও ১০ বছর। মজা করলাম! আমি আসলে জানি না। দেখা যাক কী ঘটে। ২০২৩ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনটি ট্রফি জিতেছেন রোনালদো—সেরা গোল স্কোরারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড, ফ্যানস ফেভারিট প্লেয়ার অব দি ইয়ার এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় জিতেছেন তিনি।

পুরস্কার জিতে আনন্দিত রোনালদো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে লিখেছেন, তিনটি পুরস্কার জিততে পেরে গর্বিত। সব স্টাফ, সতীর্থ এবং ভক্তরা যারা আমাকে প্রতিদিন আরও উন্নতি করতে সাহায্য করছেন, তাদের সবাইকে বড় ধন্যবাদ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…