শনিবার, ৫ই বৈশাখ ১৪৩৩, ১৮ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কেন ব্যাটিংয়ে নামছেনই না সাকিব?

সংগৃহীত

নিউজ ডেস্ক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার দুপুরে সাকিব আল হাসান এসেছিলেন ব্যাটিং অনুশীলন করতে। অথচ কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তার ম্যাচ। সন্ধ্যায় ঢাকার বিপক্ষে রংপুরের ম্যাচে সাকিবকে ব্যাটিংয়েই নামতে দেখা গেল না।

ব্যাটিংবান্ধব উইকেটে রংপুর টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল। ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ১৮৩ রান। বড় স্কোর গড়লেও তাদের হারাতে হয়েছে ৮ উইকেট। ডেথ ওভারে ৮ রানের মধ্যে ৩ উইকেট গেছে রংপুরের—তবু সাকিব ব্যাট হাতে নামেননি। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আটে নেমেছিলেন। করেছিলেন ২ রান। শনিবার ব্যাটিংই করলেন না। ব্যাটিং থেকে নিজেকে গুটিয়ে রাখার কারণটা অনুমেয়—তার চোখের সমস্যা। বাঁহাতি অলরাউন্ডার বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন। এ সমস্যা নিয়ে তার বোলিংসেবা পেলেও আপাতত রংপুরকে ব্যাটিংসেবা দেওয়া কঠিন। শুক্রবার ম্যাচ শেষে রংপুর কোচ সোহেল ইসলাম সাকিবের ব্যাটিং নিয়ে বলেছিলেন, অনেক দিন সে ছিল না। সবাই জানেন, (সাকিবের) চোখের সমস্যা আছে। এখান থেকে বোলিং করা যায়। ব্যাটিং করতে গেলে প্রস্তুতির ব্যাপার আছে। সাকিবের মতো ফিটনেস সমস্যায় আছেন মাশরাফি বিন মুর্তজাও। ভালো ফিটনেস না থাকার পরও খেলা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে মাশরাফিকে নিয়ে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৬ ঘন্টা ৫৮ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত