সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল কোচের

সংগৃহীত

নিউজ ডেস্ক

কর ফাঁকির অভিযোগে ৫ বছরের কারাদণ্ড হতে পারে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির। ২০১৪-২০১৫ মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার প্রথম মেয়াদে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে আনচেলত্তির বিরুদ্ধে।

এই অভিযোগে আনচেলত্তিকে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রসিকিউটরের দপ্তর থেকে। বলা হয়েছে, ২০১৪ সালে ৩ লাখ ৮৬ হাজার ৩৬১ ইউরো কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। পরের বছর এই ইতালিয়ান কোচ ফাঁকি দিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৭১৮ ইউরো। খেলার মাঠে তার দল রিয়াল দারুণ খেলছে। যে কারণে ফুটবল পাড়ায় দিনে দিনে সুনাম বাড়ছে আনচেলত্তির। তার মধ্যে এমন ঘটনা আনচেলত্তির জন্য নিঃসন্দেহে বড় হোঁচট। যদিও এখনো চূড়ান্ত রায় আসেনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…