সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভারতের দ্বিতীয়, সর্বকালের সেরাদের তালিকায় চতুর্থ জয়সওয়াল

সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ বছর বয়সেই টেস্টের মতো কঠিন ফরম্যাটে বিস্ময় জাগানো পারফরম্যান্স দেখাচ্ছেন জশস্বী জয়সওয়াল। ৮ টেস্টের ক্যারিয়ারে এরই মধ্যে ৩টি করে সেঞ্চুরি আর হাফসেঞ্চুরি। এর মধ্যে দুটি আবার ডাবল সেঞ্চুরি!

ইংল্যান্ডের বিপক্ষে চলতি ধর্মশালা টেস্টের আগে হাজারি ক্লাব থেকে ২৯ রান দূরে ছিলেন বাঁহাতি এই ব্যাটার। হাজারি ক্লাবে নাম লেখানোর সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি রেকর্ড নিজের করে নিয়েছেন জয়সওয়াল। ২০২৩ সালের জুলাইয়ে অভিষেক হওয়ার পর মাত্র ১৬তম টেস্ট ইনিংস গেছে জয়সওয়ালের। এরই মধ্যে এক হাজার রান করে ফেলেছেন।

বিনোদ কাম্বলির পর ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টেস্ট হাজার জয়সওয়ালের। কাম্বলির লেগেছিল ১৪ ইনিংস, জয়সওয়ালের ১৬টি। ভারতীয় ওপেনার হিসেবে দ্রুততম হাজারি ক্লাবে ঢোকা ব্যাটার এখন জয়সওয়াল। তার আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার। রোহিতের লেগেছিল ১৭ ইনিংস। শুধু তাই নয়, গত ৩০ বছরে দ্রুততম এক হাজার টেস্ট রান করার রেকর্ডটি জয়সওয়ালের। সর্বকালের রেকর্ডে তিনি চতুর্থ দ্রুততম। টেস্টের সংখ্যা হিসেবে জয়সওয়ালের চেয়ে দ্রুততম এক হাজার রান করতে পেরেছেন কেবল একজন-অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যান ক্যারিয়ারের সপ্তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন, জয়সওয়াল করলেন নবম টেস্টে।

এক নজরে জয়সওয়ালের রেকর্ডগুলো

* বিনোদ কাম্বলির পর ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম হাজার

* ভারতীয় ওপেনার হিসেবে টেস্টে সবচেয়ে কম ইনিংসে হাজার রান

* জয়সওয়ালের চেয়ে কম টেস্টে এই রেকর্ড কেবল ব্র্যাডমানের

* গত ৩০ বছরের মধ্যে দ্রুততম হাজারের রেকর্ড।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…