সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চুক্তিতে নেই, তবু বিশ্বকাপে খেলতে চান স্টয়নিস

সংগৃহীত

নিউজ ডেস্ক

আইপিএলে মঙ্গলবার রাতে অতিমানবীয় এক ইনিংস খেলে লখনৌ সুপার জায়ান্টসকে জয় এনে দিয়েছেন মার্কাস স্টয়নিস। লখনৌর সামনে ২১১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস।

স্টয়নিস ৬৩ বলে ১২৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। একা হাতে ম্যাচ জেতানোর পর স্টয়নিসকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। এমন এক অলরাউন্ডারকে কিনা গত মাসে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া!

আইপিএলে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর কথা প্রসঙ্গে স্টয়নিস জানালেন, তিনি যে বাদ পড়বেন সেটা আগে থেকেই জানা ছিল। স্টয়নিস বলেন, ‘কোচের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমি যে চুক্তিতে থাকব না, সেটি অনেক আগেই জানতাম।’

তবে এই বাদ পড়া নিয়ে ক্ষোভ নেই স্টয়নিসের। অসি অলরাউন্ডারের কথা, ‘তরুণরা আসছে এবং সুযোগ পাচ্ছে এটা দারুণ ব্যাপার। আমার জায়গাটা তারা নিতে পারলে আমি খুশি।’ তবে কি আর আশা দেখেন না? স্টয়নিস অবশ্য জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে চান।

তিনি বলেন, ‘খেলার দিক থেকে ভাবলে, আমি খেলতে এবং অবদান রাখতে চাই।’ স্টয়নিসের বিশ্বাস, তার অভিজ্ঞতা এবং দক্ষতা অস্ট্রেলিয়ার জন্য মূল্যবান সম্পদ হতে পারে আসন্ন বিশ্বকাপে। এজন্য তিনি যোগাযোগ রাখছেন নির্বাচক জর্জ বেইলি ও প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সাথে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…