সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের লক্ষ্য জানালেন সাকিব

ফাইল ছবি

নিউজ ডেস্ক

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নেবে। আইসিসির মর্যাদাপূর্ণ আসরটিতে ভালো করতে উপযুক্ত দল গঠনে কাজ করছে বিসিবি।

এদিকে বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দর্শকদের ভালোবাসারও প্রতিদান দিতে চান তিনি। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল।

তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।’ তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি।

ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব, আরও যোগ করেন সাকিব।

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ, তবে কন্ডিশন থেকে সহায়তা পাওয়ার কথা জানান সাবেক এই টাইগার অধিনায়ক, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। ৎ

তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…