সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জোড়া গোলে আল নাসরকে ফাইনালে তুললেন রোনালদো

সংগৃহীত

নিউজ ডেস্ক

সৌদি আরবে আলো ছড়িয়েই যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে বল পায়ে জাদু দেখাচ্ছেন আল নাসর তারকা। এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠলো আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

বুধবার রিয়াদের আল আওয়াল পার্কে ১৭ মিনিটে গোল করে লিড এনে দেন রোনালদো। এরপর ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড মানে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধেও শুরুটা দুর্দান্ত হয় আল নাসরের। ৫৭ মিনিটে খালিজের জালভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। এতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি। ম্যাচের ৮২ মিনিটে সান্তনার একটি গোল পায় আল খালিজ। ক্লাবটির হয়ে গোল করেন ফাওয়াজ আল তোরাইজ। অবশেষে ৩-১ গোলে জয় পায় আল নাসর।

মৌসুমে প্রথম শিরোপার লক্ষ্যে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোরা। শেষ চারের প্রথম ম্যাচে গত মঙ্গলবার আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…