সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু টাইগারদের

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ।

আজ শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘ড’ গ্রুপের খেলায় মাঠে নামে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন তৌহিদ হৃদয়। তার ২০ বলে ৪০ রানের ইনিংসটি ছিল চারটি ছক্কা ও একটি চারের মারে সাজানো। এ ছাড়া লিটন দাস খেলেন ৩৮ বলে ৩৬ রানের ধৈর্য্যশীল ইনিংস। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের ৯৩ রানের জুটিটিই বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়। শেষে মাহমুদুল্লাহর ১৩ বলে অপরাজিত ১৬ রান ছাড়া আর কোনো ব্যাটার ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিয়ে যেতে পারেননি।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন নুয়ান থুশারা ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে, প্রথম ইনিংসে নিয়ন্ত্রিত বোলিংয়ের অসামান্য প্রদর্শনী দেখান বাংলাদেশি বোলাররা। বিশ ওভারে অতিরিক্ত হিসেবে মাত্র চার রান দিয়েছেন তাসকিন-মোস্তাফিজরা। এর মধ্যে ওয়াইড ছিল মাত্র দুটি।

দলের হয়ে নির্ধারিত চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে তিন উইকেট নেন মোস্তাফিজ। ২২ রানে তিন উইকেট নেন রিশাদ। এছাড়া চোট থেকে মাঠে ফেরা তাসকিনের ঝুলিতে গেছে দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, ধানাঞ্জয়া ২১, আসালাঙ্কা ১৯; মোস্তাফিজ ১৭/৩, রিশাদ ২২/৩, তাসকিন ২৫/২)

বাংলাদেশ: ২০ ওভারে ১২৫/৮ (তৌহিদ ৪০, লিটন ৩৬, মাহমুদুল্লাহ ১৬*। 

ফলাফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: রিশাদ হোসেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…