সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ঢাকায় পৌঁছেছে সাফজয়ী দল, সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ এর শিরোপা জিতেছে বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই ট্রফি নিয়ে দেশে ফিরে এসেছে যুবা ফুটবলাররা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নেপালের মাটিতে নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ যুবা দল। বয়সভিত্তিক ফুটবলের এই ক্যাটাগরিতে এর আগে আর কখনো শিরোপা জেতেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তরুণ ফুটবলারদের অসামান্য এই অর্জন নিশ্চিতভাবেই আনন্দের উপলক্ষ এনে দিয়েছে পুরো দেশে।

বুধবার শিরোপা জয়ের পরপরই অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবার ঘোষণা দিয়েছেন এই দলের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে সাফ অনূর্ধ্ব-২০ জয়ী যুবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আসিফ মাহমুদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…