সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার


নিউজ ডেস্ক

শ্রীলংকা সফরে যাচ্ছেন না প্যাট কামিন্স। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। সেই সঙ্গে গোড়ালির চোটেও ভুগতে হচ্ছে তাকে। যে কারণে অজি এই বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকবেন এই কামিন্স। সেই শঙ্কা মিথ্যা প্রমাণ করে কামিন্সকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। যেই আসর সামনে রেখে নিজেদের সেরা স্কোয়াডটাকেই বেছে নিয়েছে নির্বাচকরা।

অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। এছাড়াও কামিন্সের সঙ্গে পেস বিভাগে আছেন হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস। দলের একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা।

যা নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’

আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অজিরা। এরপর ২৫ ও ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে অজিরা। যেখানে দলটির লক্ষ্য গ্রুপপর্ব পেরিয়ে ট্রফি ঘরে তোলা। কেননা, ২০০৯ সালের পর আর চ্যাম্পিয়নস ট্রফির স্বাদ পায়নি দলটি।

অস্ট্রেলিয়া স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…