সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

প্রস্তুতি ম্যাচে ২০২ রানে অলআউট বাংলাদেশ


নিউজ ডেস্ক

আক্রমণাত্মক ক্রিকেট খেলার সংকল্প নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছে বাংলাদেশ। তবে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেই কৌশল খুব একটা কাজে দিল না। ব্যাটারদের একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে ৭০ বল বাকি থাকতেই ২০২ রানে অলআউট হয়েছে টাইগাররা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান 'এ' দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

দুবাইয়ের স্পোর্টিং উইকেটে বাংলাদেশের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও সেটা কাজে লাগাতে পারেননি। সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।

বিপিএলের সর্বশেষ আসরে দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ তামিম আজ ৬ রানের বেশি করতে পারেননি। ইনিংসের প্রথম ২ বলে ৬ রান তোলা এই ব্যাটার ফেরেন প্রথম ওভারের তৃতীয় বলে। মুবাশ্বির খানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে ১২ রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথেই হেটেছেন অধিনায়ক।

টপ অর্ডারে তামিম-শান্ত তেমন রানের দেখা না পেলেও ভালো শুরু পেয়েছিলেন সৌম্য সরকার। তবে ইনিংস বড় করতে না পারার সমস্যাটাই আরও একবার পোড়ালো তাকে। ৪ চারে ৩৫ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি।

সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন ৫৬ রানের জুটি। ব্যক্তিগত ১৯ রান করে হৃদয় বিদায় নিলে ভাঙে এই জুটি। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম হাল ধরতে পারেননি দলের। দলীয় ১৩১ রানে তার বিদায়ের পর ভেঙে পড়ে মিডল অর্ডার।

৪৪ রান করা মিরাজকে উসামা যখন আউট করেন, তখন বাংলাদেশের সংগ্রহ ১৩২ রান। ৫ রানের ব্যবধানে এরপর জাকের আলী ফিরলে বাংলাদেশের দেড়শ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। তবে শেষদিকে তানজিম সাকিবের ২৭ বলে ৩০ এবং নাসুম আহমেদের ১৬ বলে ১৫ রানে ভর করে কোনোমতে ২০০ রান পেরোয় টাইগাররা।

পাকিস্তান শাহিনসের হয়ে ৪ উইকেট নিয়েছেন উসামা মীর। দুটি উইকেট নিয়েছেন মুবাশ্বির খান।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…