সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

উত্তরা-মতিঝিল দিনভর মেট্রো ট্রেন চলবে শনিবার থেকে

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

আগামী শনিবার (২০ জানুয়ারি) থেকে উত্তরা-মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো ট্রেন চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক। তিনি জানান, ২০ জানুয়ারি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রো ট্রেন। গত ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনে মেট্রো ট্রেন থামার মধ্য দিয়ে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম ধাপের ১৬টি স্টেশনে ট্রেনে ওঠানামা শুরু হয়। বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রো ট্রেন। আর উত্তরা-মতিঝিল পথে চলছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…