রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ি সমিতির আহবায়ক কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, কানসাট,ভোলাহাট ও রহনপুর এবং নওগাঁর সাপাহারআম আড়তদার ও ব্যবসায়ি সমিতিকে নিয়ে গঠিত রাজশাহী বিভাগীয় আম আড়তদার ও ব্যবসায়ি সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে কানসাট আমবাজার আড়তদার সমিতির সভাপতি আবু তালেবকে আহবায়ক ও নওগাঁর সাপাহার আমবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হাসান রিফাতকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৬ । সর্বসত্ব সংরক্ষিত।