মঙ্গলবার, ৮ই বৈশাখ ১৪৩৩, ২১শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে বিএনপি'র চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী আশরাফের পক্ষে লিফলেট বিতরণ


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাটে আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম) এর পক্ষে ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট উপজেলার কলেজ মোড়ে জাতীয়তাবাদী দল বিএনপি'র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোঃ শামীম আখতার মিঠু, বিএনপি নেতা মোঃ আলমাস উদ্দিন, মোঃ টরিক হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত