সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাট ইউনিয়নের গ্রাম পুলিশকে অবসরজনিত বিদায় দিল ওসি


ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ চরধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে নজরুল ইসলাম (৬৭) কে অবসরজনিত বিদায় দিয়েছেন ভোলাহাট থানা পুলিশ।

দীর্ঘ ৩০ বছর চাকরি শেষে অবসর গ্রহণ করায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক গ্রাম পুলিশের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ১২ মে মঙ্গলবার দুপুরে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক বলেন, ৩০ বছর ইউনিয়ন পরিষদের সেবা ও পুলিশের পাশাপাশি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা করার মাধ্যমে জনগণকে সেবা দিয়েছেন তিনি। তার দীর্ঘদিনের চাকুরী জীবনের অবসান ঘটায় তাহার সম্মানার্থে বিদায়বেলায় তার হাতে একটি জায়নামাজ, টুপি , তসবিহ ও আতর তুলে দেন।

এ সময় এসআই কামাল হোসেন, গ্রাম পুলিশের অন্যান্য সদস্য সহ থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…