শুক্রবার, ৫ই আষাঢ় ১৪৩৩, ১৯শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাসেলস ভাইপার পিটিয়ে মারলো আম বাগানের শ্রমিকরা

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আলালপুরে আম বাগানে রাসেলস ভাইপার পিটিয়ে মারলো আম বাগানের শ্রমিকরা, এলাকায় আতঙ্ক।

সোমবার (২৪ জুন) দুপুরে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আম বাগানে রাসেলস ভাইপার সাপটি দেখতে পেয়ে মেরে ফেলা হয়।

জানা গেছে, শ্রমিকরা বাগানে আম পাড়ছিল। এ সময় হঠাৎ তারা রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পায়। পরে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তাদের হাতে থাকা লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। এ বিষয়ে ভোলাহাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিস কুমার দেবনাথ জানান, যেহেতু ভোলাহাটে মহানন্দা নদী আছে এই নদীটির পদ্মা নদীর সাথে সংযোগ রয়েছে, তাই রাসেলস ভাইপার সাপ ভেসে আসতে পারে। আর সাপটি বরেন্দ্র অঞ্চলে আগে থেকেই রয়েছে।

ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, যেহেতু এই অঞ্চলটি ভারত সীমান্তঘেষা আর ওই এলাকায় অনেক ঝোপঝাড় রয়েছে সেখান থেকেও রাসেলস ভাইপার আসতে পারে। এবং নদী দিয়েও ভেসে আসতে পারে।

তিনি বলেন কৃষকদের রাতের বেলা হাতে লাঠি এবং টর্চ নিয়ে চলাচলেরও পরামর্শ দেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…