রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে আম ফাউন্ডেশনের আম বাজারজাতকরণের শুভ উদ্বোধন


বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জে আম ফাউন্ডেশন ভোলাহাটে আম বাজারজাতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ মে মঙ্গলবার সকালে ২০২৫ সালের আম বাজারজাতকরণের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান।

সদস্য সচিব মোঃ মুনসুর আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের, জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, বিএমডিএ'র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন, আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, আমচাষী, ব্যবসায়ী, আড়ৎদারগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আম ফাউন্ডেশন ভোলাহাটের গঠনতন্ত্র এবং নিয়মনীতি মেনে সবাইকে ব্যবসা করার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মোঃ মনিরুজ্জামান। আম ফাউন্ডেশনের মান ক্ষুণ্ণ হয় এমন কাজ না করতে সবার প্রতি অনুরোধও জানান তিনি।

এবছর ভোলাহাট উপজেলায় মোট তিন হাজার ছয়শত চৌত্রিশ (৩৬৩৪) হেক্টর আম বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫০০০ মে. টন যার বাজারমূল্য আনুমানিক ২৫০-৩০০ কোটি টাকা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১০ ঘন্টা ১৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…