শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে মাদ্রাসায়-২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন,উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডা্ঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা( ১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। শনিবার রাত ১ টার দিকে ওই ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসা শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওই মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোররাতে দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার শিক্ষক তাদের হাসপাতালে নিয়ে গেলে তারা হাসপাতালে মারা যায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত )ওসি ওয়াদুদ আলম জানান, ছাত্রীদের মৃত্যু রহস্যময় হওয়ায় ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…