সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে রহনপুর পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সী এ বাজেট ঘোষণা করেন।

আয়-ব্যয়ের ভিত্তিতে প্রণীত এই বাজেটকে ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। এতে উদ্বৃত্ত থাকছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।

বাজেট অনুযায়ী, মোট আয়ের মধ্যে রাজস্ব আয় ৭ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৩৮ টাকা এবং উন্নয়ন আয় ২ কোটি ১২ লাখ ৬০০ টাকা। অপরদিকে ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং উন্নয়ন খাতে ২৫ কোটি ৯৯ লাখ ৩ হাজার ৯৫০ টাকা।

বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আইইউজিআইপি প্রকল্পে ২২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ তহবিল সংযোজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারওয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল, কনজারভেন্সি সুপারভাইজার আনিসুর রহমান টেক্কাসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পৌর কর্তৃপক্ষ জানায়, নাগরিক সেবা উন্নয়ন, স্বাস্থ্যসেবা জোরদার এবং রাজস্ব আহরণ বৃদ্ধি—এই তিনটি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…