শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রি, প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারের শাজাহান আলী অবৈধভাবে ১৭৪ বস্তা রাসায়নিক সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা এবং সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার দেওপুরা বাজারে মেসার্স সাজাহান ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জাকির মুন্সী, অভিযান পরিচালনা করেন, মোবাইল মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।

অভিযানে মেসার্স শাজাহান ট্রেডার্স-এর প্রোপ্রাইটর শাহজাহান আলীর গোডাউন থেকে মজুদকৃত ৩৯ বস্তা DAP, ৪৫ বস্তা ইউরিয়া, ৮৮ বস্তা MOP সর্বমোট ১৭৪বস্তা সার জব্দ করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী মালিকপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন,“গতরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…