শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সংগৃহীত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের মহানন্দা নদীর ফহরম ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. বাবু বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ফরহম ঘাটে মরদেহটি মহানন্দা নদীর পাড়ে দেখে স্থানীয়রা জানালে আমি ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে পুলিশকে মুঠোফোনে জানাই। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় এক মুদি দোকানদার মো. শামীম রেজা জানান, অজ্ঞাতনামা মরদেহটি মহানন্দা নদীর ভারতের দিক থেকে ভেসে এসেছে। মরদেহটি ২২/২৩ বছরের পুরুষ মানুষের মনে হচ্ছে। পরনে প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিল বলে দেখতে পেয়েছেন বলে জানান।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…