শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন কৃষি সচিব


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের( বিএমডিএ) বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বৃহস্পতিবার(২৮ আগষ্ট ) দুপুরে তিনি উপজেলার রহনপুর পৌর এলাকার মকরমপুর বালুঘাটে পুনর্ভবা-মহানন্দা নদীর মিলনস্থল পরিদর্শন করেন।

পরে বিএমডিএর গোমস্তাপুর জোনের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। বিকেলে রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কৃষক সমাবেশে অংশ নেন। সেখানে বিএমডিএ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএর নির্বাহী প্রকৌশলী (সেচ) দেলোয়ার হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরেরমহাপরিচালক ছাইফুল আলম,কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড.আজিজুর রহমান। বক্তব্য রাখেন,কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, কৃষক নজরুল ইসলাম ও মাহবুব আলমসহ অন্যরা।

প্রসঙ্গত: বৃহস্পতিবার বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকটের কারণে পুনর্ভবা নদী থেকে ভূগর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে গোমস্তপুর উপজেলার রহনপুর ও নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সেচের পানি সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করায় বরেন্দ্র অঞ্চলের কৃষকরা উপকৃত হবে বলে বিএমডিএ জানিয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫৩ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…