মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বৈদেশিক বিনিয়োগ নিয়ে এসে কর্মসংস্থান করতে চাই ৩১ দফার লিফলেট বিতরণ কালে ড.এস. এ. অপু


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু।

সোমবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের, বিভিন্ন বাজারে জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু এ সময় বলেন, আমি মনোনয়ন পেলে ও এমপি নির্বাচিত হলে,বৈদেশিক বিনিয়োগ নিয়ে এসে কর্মসংস্থান করতে চাই, ও বেকারত্ব দূর করতে চাই। তিনি আরো বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই।

তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলা আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে বোয়ালিয়া ইউনিয়ন যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামী বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। তাই সকল কে আহ্বান জানাচ্ছি সমস্ত ভেদাভেদ ভুলে এক হয়ে ধানের শীর্ষে ভোট দেয়ার জন্য।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর পৌর বিএনপির সাধারণ, এ এইচ, এম এম, জামাল বাচ্চু, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,বিএনপি নেতা, আলকেস আলী, জনি, আমিরুল ইসলামসহ, বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…