মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত


মো:সামিরুল ইসলাম

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ছাঁটাই ও ব্যাংক লুটের অভিযোগে দায়ীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে রহনপুর স্টেশনপাড়া ইসলামি ব্যাংক শাখার সামনে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফেজ আব্দুর রাকিব, ব্যাংকের গ্রাহক মানিক রাইহান, মনিরুজ্জামান ডাবলু, আবু সায়েম, আব্দুল অহাব প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ কর্মকর্তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, বর্তমান সরকারকে এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং ব্যাংকের অর্থ লুটের দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…