মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ


মো:সামিরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজি (ইনব্রিড ও হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(০৯অক্টোবর ) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ওয়াসিম আকরাম, সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী  কৃষি কর্মকর্তা, আব্দুর রাকিব প্রমুখ।

উপজেলায় ৮শত৫০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হবে। এর মধ্যে ২শত ৯০ জন কৃষক ৯ ধরনের বীজ পাবে, এবং ৫ শত ৬০ জন কৃষক বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…