রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন :যাত্রী দুর্ভোগ চরমে


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২ টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।

গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কতৃপক্ষের টনক নড়েনি। দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান,গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৫ ঘন্টা ৫ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…