রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আটক ২ মাদ্রাসা শিক্ষক জেলহাজতে 


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে আটক ২ মাদ্রাসা শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছে আদালত। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাব্বির বাবু জানান, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর এলাকায় অবস্থিত একটি মাদ্রাসার দুজন শিক্ষক মাদ্রাসার আবাসিক ছাত্রদের যৌন নির্যাতন করে আসছিল।

বিষয়টি ছাত্ররা তাদের অভিভাবকদের জানালে তারা শনিবার থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে পুলিশ তাদের শনিবার আটক করে।

আটককৃতরা হলো ওই ইউনিয়নের নজরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম ও একই ইউনিয়নের মাধাইপুর গ্রামের শুকুরুদ্দিনের ছেলে আলাউদ্দিন। এরা দুজনই ওই মাদ্রাসার শিক্ষক।

এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক শনিবার রাতে গোমস্তাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি রইসউদ্দিন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…