রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোমস্তাপুরে তিন বন্ধুর পেঁপে চাষে সাফল্য, শিক্ষিত যুবকদের মধ্যে সৃষ্টি করেছে আশার আলো


গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে তিন উচ্চশিক্ষিত যুবকের পেঁপে চাষে সাফল্য এখন সবার মুখে মুখে। শাহাবুদ্দিন, মাহিদুর এবং কামরুল ইসলাম—এই তিন বন্ধুর উদ্যোগে গড়ে ওঠা S.K.M Agro প্রতিষ্ঠানটি পেঁপে চাষ করে শুধু কৃষকদেরই নয়, শিক্ষিত বেকারদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

তারা জানান, পেঁপের পুষ্টিগুণ ও বাজারে চাহিদা বেশি হওয়ায় তারা এই চাষে আগ্রহী হন। এছাড়াও, রাসায়নিক সার ও কীটনাশক মুক্তভাবে উৎপাদিত পেঁপে বাজারে সরবরাহ করার লক্ষ্য নিয়ে তারা এই কার্যক্রম শুরু করেন।

তাদের এ সফলতা দেখে অনেকেই এখন আগ্রহী হচ্ছেন নিরাপদ ও লাভজনক কৃষিকাজে যুক্ত হতে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পরিকল্পিতভাবে চাষ এবং বাজার ব্যবস্থাপনার কারণে তাদের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

এই তরুণ উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, সঠিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে দেশের অন্যান্য অঞ্চলেও এমন উদ্যোগ নেওয়া সম্ভব, যা কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…