সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চট্টগ্রামে দুই কেজি হাতির দাঁত উদ্ধার, পাঁচারকারী গ্রেপ্তার

সংগৃহীত

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগরীতে বন্য হাতির দুই কেজি দাঁতসহ মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) নামে এক পাঁচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহনেওয়াজ বাবলু কক্সবাজারের রামু থানার মেরংলোয়া গ্রামের মৃত ইদ্রিসের ছেলে। আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।

র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গি বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে শাহনেওয়াজ বাবলুকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা থেকে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে। উদ্ধার দুই কেজি দাঁতের মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…