শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গলাকেটে হত্যা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করিম উল্লাহ নামের এক রোহিঙ্গা সাবমাঝিকে (কমিউনিটি নেতা) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত করিম উল্লাহ ওই ক্যাম্পের এম/২৭ ব্লকের গণী মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ধারণা অভ্যন্তরীণ কোন্দলের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, শুক্রবার রাত ৮টার দিকে বালুখালী ২০ নাম্বার ক্যাম্পের এম ২৭ ব্লকের রোহিঙ্গাদের সাবেক নেতা করিম উল্লাহকে জবাই করে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। এদিকে, রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে ক্যাম্পে আরসার সদস্যরা এ খুনের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পরপরই পুরো ক্যাম্প এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ২ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত