রবিবার, ৬ই বৈশাখ ১৪৩৩, ১৯শে এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দুর্বল হয়েছে রেমাল, উঠিয়ে নেওয়া হল ১০ নম্বর বিপদসংকেত

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

অবশেষে বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে পড়েছে।  এর ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে দেওয়া ১০ নম্বর মহাবিপদসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। ফের চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া ৯ নম্বর মহাবিপদসংকেতও প্রত্যাহার করা হয়েছে।

৪ বন্দরেই ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২৭ মে) বেলা ১১টার দিকে আবহাওয়া অধিদফতরের ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এদিন বেলা ১১টায় আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান অধিদফতরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে রেমালের দুর্বল হয়ে যাওয়ার তথ্য জানান। তিনি বলেন, “রেমাল এখন স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও এর কাছাকাছি এলাকায় আছে। এটি আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। আর আরও বৃষ্টি ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

আজিজুর রহমান বলেন, “ঘূর্ণিঝড় আঘাত হানার পর রবিবার রাতে খেপুপাড়ায় বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয় ১১১ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় এখনও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলছে।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৪ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত