সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

ছবি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি বন্ধসহ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা৷

সোমবার (১ এপ্রিল) সকালে সরেজমিনে বুয়েট ক্যাম্পাসে দেখা যায়, পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা। নেই শিক্ষার্থীদের উপস্থিতি। দুই-এক জন শিক্ষার্থীকে দেখা গেলেও তারা ব্যক্তিগত কাজে এসেছেন বলে জানান। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে। দাপ্তরিক কাজসমূহ যথারীতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা প্রহরী বলেন, সকাল থেকে ক্লাসে কোনো শিক্ষার্থী আসে নাই। ক্যাম্পাস একেবারেই ফাঁকা। গত তিন দিন ধরে এই অবস্থা।

এর আগে গত ২৮ মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে পরদিন (২৯ মার্চ) দুপুর থেকে ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের কর্মসূচি হিসেবে গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

গত ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করে বুয়েট প্রশাসন৷ এদিকে বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রীক ছাত্ররাজনীতি চালুর দাবিতে রবিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…