সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

রাজধানীর লালবাগে একটি সাবলেট বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) ওই শায়লা শিকদারের বান্ধবীর মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শায়লা ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। তার বাবার নাম আলআমিন শিকদার এবং মা লাকি বেগম।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী হওয়ার পাশাপাশি শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগেরও সহ-সভাপতি ছিলেন। এছাড়া, পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট)  সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও পুলিশের হাতে না পৌঁছানোয় মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল উল্লেখ করেন,  “রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন শায়লা। ২৭ আগস্ট রাত ১১ টার দিকে বাইরে থেকে তিনি বাসায় ফেরেন। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সঙ্গে বাঁধা ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন শায়লা। পরবর্তীতে খুশবুর মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে শায়লার মরদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকালে মরদেহের গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, শায়লা আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন এসআই অজয় কৃষ্ণ পাল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…