সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নাসিম আলী,স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশের অন্যতম বৃহত্তম ফল বাজারের বার্ষিক সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টার সময়  উপজেলার কালইর বাজারে "কালইর বাজার ফল ফাউন্ডেশন" এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুস্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি আফিসার, সলেহ্ আকরাম। উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম। পৌর বিএনপি সাবেক সেক্রেটারি দুরুল হোদা। কসবা ইউপি সাবেক চেয়ারম্যান আঃ সালাম। ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। ফল ফাউন্ডেশনের সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম সহ ফল ব্যবসায়ীগণ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া আল মেহরাব, সভাপতি, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও চেয়ারম্যান, ১ নং কসবা ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুঃ তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়।


অনুষ্ঠানে চাষিরা  ফল বিক্রয়ের ক্ষেত্রে ওজন সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।

অনুষ্ঠানের শেষে ৫ জন ফল চাষী (বাগানি) কে সর্বোচ্চ ফল বিক্রয়ের জন্য পুরুষ্কৃত করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…