সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নতুন সূচিতে চলবে ব্যাংকের লেনদেন

ফাইল ছবি

নিউজ ডেস্ক

নতুন সূচিতে ব্যাংক লেনদেন ও অফিস বলে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে জানান, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে, এদিন সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। পরে সরকার বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে দেয় কারফিউ।

সেনাবাহিনী মাঠে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয় অফিস।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…