সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

বহুল আলোচিত কালোটাকা সাদা করার বিধান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে যমুনার গেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ কথা জানান।

অতীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিতে দেখা গেছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “কালো টাকা সাদা করার বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া হবে। কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না। বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে।”

এছাড়া অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

নিত্যপণ্যের দাম কমানো প্রসঙ্গে তিনি আরও বলেন, “অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে যা যা করা দরকার সরকার সেই কাজগুলো শুরু করে দিয়েছে।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…