সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের আহ্বান এনবিআরের


নিউজ ডেস্ক

সেবাগ্রহীতা ও ব্যবসায়ীদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি জানায়, কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে নাও থাকতে পারে। ভবিষ্যতে যা সমস্যা সৃষ্টি করতে পারে।

বুধবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করা অত্যন্ত সহজ। অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করুন, ঝামেলামুক্ত থাকুন।

এতে আরও বলা হয়, সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে ভ্যাটদাতাদের সহায়তা করা হয়। ভ্যাটদাতারা সংশ্লিষ্ট ভ্যাট অফিস থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…