শুক্রবার, ৪ঠা বৈশাখ ১৪৩৩, ১৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে পিতা আটক

ছবি: ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে পিতাকে আটক

নিউজ ডেস্ক

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।

গত বুধবার সকালে উপজেলার জামালপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তার আগে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে পিতা হত্যা করেছেন বলে অভিযোগ করেন স্থানীরা।

নিহত তরুণের নাম কাউসার বাগমার (২৩), তার বাবা হলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার রশিদ বাগমার।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার কাউসার বাগমার তিন বছর আগে প্রবাসজীবন শেষে দেশে ফিরে আসেন।

দেশে ফেরার পর থেকে সে কোনো কাজ করতেন না। স্থানীয় বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে নানা অপকর্ম করতেন।

বিভিন্ন সময় মাদক সেবনের টাকার জন্য বাড়ির আসবাব ভাঙচুর করতেন। মা-বাবার সঙ্গেও করতেন খারাপ আচরণ।

তার অত্যাচারে মা-বাবাসহ স্বজনেরা অতিষ্ঠ ছিলেন। গতকাল মঙ্গলবার রাতের খাওয়া শেষে কাউসার ঘরে ঘুমিয়ে ছিলেন।

ভোর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো কুড়াল দিয়ে ছেলেকে কুপিয়ে হত্যা করেন তার পিতা রশিদ বাগমার।

খবর পেয়ে সকালে কালীগঞ্জ থানা-পুলিশ নিহত তরুণের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে ছেলেকে হত্যার অভিযোগে পিতাকে আটক করে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৫ ঘন্টা ১১ মিনিট পূর্বে / জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত